| 02 Nov, 2025 |
বিজ্ঞপ্তি :- এতদ্বারা বোয়ালখালী উপজেলার অন্তর্গত পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের মনোনয়নপত্র ক্রয়কারী বিভিন্ন ক্যাটাগরির সদস্যপদের সম্মানিত প্রার্থীদের এবং সম্মানিত এলাকাবাসীদের ও বিদ্যালয় সংশ্লিষ্ট সম্মানিত সকল ব্যক্তিগণের অবগতির জন্য বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কর্তৃক আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের যাবতীয় কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হলো। উল্লেখ্য যে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ-এর ৩৭.০০.০০০০.০০০.০৭২.৩১.০০১.২৫.৫০ নম্বর স্মারক মূলে অফিস আদেশের মাধ্যমে ম্যানেজিং কমিটির নির্বাচনী কার্যক্রমের ব্যাপারে তিন মাসের স্থগিত আদেশ জারি করে। সংযুক্ত :- শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশ। প্রিজাইডিং অফিসার, ম্যানেজিং কমিটি নির্বাচন -২০২৫ খ্রি:, পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়, বোয়ালখালী, চট্টগ্রাম। |
Download
|